সাতক্ষীরায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার

সাতক্ষীরায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামের একটি বিল থেকে ইদ্রিস গাজী (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। তিনি ওই গ্রামের ইনছার আলী গাজীর ছেলে।

‎স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর ১২টায় ইদ্রিস গাজী মাছ ধরার জন্য গ্রামের বিলে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় একপর্যায়ে সন্ধ্যার দিকে বিলের পানিতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

বিজ্ঞাপন

‎খবর পেয়ে তালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জনগণ তার লাশ উদ্ধার করে।

‎মাছ ধরার সময় পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

‎এ বিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন