আমার দেশ ডেপুটি এডিটর সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ বাদলের ছোট ভগ্নিপতি এসএম আমিনুর রহমান লুলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দুপুরে খুলনা মহানগরীর শেরেবাংলা রোড আমতলার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য তিনি বাথরুমে গোসলে ঢোকেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বের না হওয়ায় সন্দেহ হয়। দরজায় ধাক্কা দিয়ে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমিনুর রহমান লুলু পেশায় একজন ঠিকাদার ছিলেন। দুই বছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়। এরপর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
আজ শুক্রবার বাদ এশার শেরেবাংলা রোড আমতলা জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

