অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মহেশপুর সীমান্তে নয় বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। এর মধ্যে তিনজন নারী। এ ছাড়া পৃথক অভিযানে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার রাত ১০টার দিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা, লড়াইঘাট ও খোশালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
এদিকে সীমান্তের বেনীপুর ও যাদবপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক নয়জনের মধ্যে তিনজনকে যশোরে জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি ৬ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

