যশোরের চৌগাছায় গিয়াস উদ্দিন (৩৮) নামে এক মানসিক প্রতিবন্ধী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার বাদেখানপুর গ্রামের ফকির আহম্মদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন বেশ কিছুদিন যাবৎ মানসিক ভারসাম্য হারিয়ে অসংলগ্ন আচারণ করছিলেন।
সম্প্রতি পরিবারের সদস্যদের ওপর তার আক্রমণ ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। এমতাবস্থায় শুক্রবার সকাল ৭টার দিকে নিজের শোয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় সে।
বিজ্ঞাপন
অনেকক্ষণ যাবৎ তাকে না পেয়ে খোঁজাখুঁজির করলে ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। বর্তমানে তার লাশ বাড়িতে আছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

