মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল গোলাম হোসেন (৪৬) নামে এক রিকশাচালকের। মঙ্গলবার রাত ৮টার দিকে মেহেরপুর শহরের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রেহেসান আলীর ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জনান, নির্মাণাধীন দেয়ালে রিকশা লেগে দেয়াল ভেঙে যাওয়ার ঘটনায় বাগ্বিতণ্ডা থেকে ঘটনার সূত্রপাত।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, বাগ্বিতণ্ডার একপর্যায়ে কালুর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। আসামিকে আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।
নিহতের স্ত্রী আলেয়া খাতুন জানান, কোনও কারণ ছাড়াই আমার স্বামীকে হত্যা করা হয়েছে। সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

