শৈলকুপায় সড়‌ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

শৈলকুপায় সড়‌ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
ছবি: আমার দেশ

ঝিনাইদহের শৈলকুপায় ভ্যান, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে হাফিজুর রহমান (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শৈলকুপা উপ‌জেলার হাটফাজিলপুর এলাকার ছাবিনগর স্টান্ডে এ দুর্ঘটনা‌ ঘটে।

নিহত হাফিজুর রহমান হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং ছাবিনগর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

‎স্থানীয়রা জা‌নিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন স্কুলশিক্ষক হাফিজুর রহমান। পথে ছাবিনগর স্ট্যান্ডে পৌঁছালে একটি অটোভ্যান ও মাইক্রোবাসের সঙ্গে তার বহনকারী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে হাফিজুর রহমান গুরুতর আহত হন। মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

‎মাগুরা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দুর্ঘটনার শিকার স্কুলশিক্ষক মারা যান। হা‌ফিজুরের লাশ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন