যশোরে বোনকে খুনের অভিযোগে মো. খোকন মোল্লা ও তার স্ত্রী মোছা. ছালমা বেগমকে গ্রেপ্তার করেছে পিবিআই। গত বুধবার বেলা ১১টার দিকে ভাইয়ের হাঁসুয়ার আঘাতে তার আপন বোন শারমিন বেগম (২৮) খুন হন বলে অভিযোগ তার বিরুদ্ধে । এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হওয়ার ১০ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করল পিবিআই।
মামলার পরপরই পিবিআই যশোর ছায়া তদন্ত শুরু করে। তাদের একটি টিম বুধবার রাত পৌনে ৩টার দিকে খুলনার রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রামের গোলাম রসুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হস্পতিবার সকাল ৮টার দিকে যশোর শহরতলীর রাজারহাট এলাকার মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় খোকন মোল্লার স্ত্রী ছালমা বেগমকে।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

