কুষ্টিয়ায় আতিয়ার খাঁ নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের ফসলের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আতিয়ার পার্শ্ববর্তী উজানগ্রাম ইউনিয়নের শ্যামপুর-দুর্বাচারা গ্রামের ঝড়ু খাঁর ছেলে। তিনি
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জোতপাড়া গ্রামে নানার বাড়িতে থাকতেন আতিয়ার। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন। বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শুকুর হত্যার আসামিও তিনি। রোববার রাতে তাকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে লাশটি ফসলি মাঠে ফেলে যায়।
কুষ্টিয়া মডেল থানার ওসি (অপারেশন) আব্দুল আলীম বলেন, সকালে ফসলি মাঠে আতিয়ারের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত চলছে। লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

