নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ১১ জন গুলিবিদ্ধ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ১১ জন গুলিবিদ্ধ
ছবি: আমার দেশ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে নড়াগাতী থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতের উন্নত চিকিৎসার জন্য খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়ার সোহেল মেম্বর পক্ষ ও আবেদ আলী শেখ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটলে অন্তত ১১ জন আহত হয়।

বিজ্ঞাপন

তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সএ প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, মাথায় গুলিবিদ্ধ গুরুত্ব আহত রাসেল শেখ নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ দিকে আবেদ আলী পক্ষ ও সোহেল মেম্বার পক্ষ একে অন্যের ওপর আগে হামলা গুলিবর্ষণের পাল্টাপাল্টি অভিযোগ করছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, গুলিতে ব্যবহৃত আগ্নেয় অন্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন