খুলনায় লিফলেট বিতরণের সময় ৪ আ.লীগ নেতা আটক

খুলনা ব্যুরো

খুলনায় লিফলেট বিতরণের সময় ৪ আ.লীগ নেতা আটক

খুলনার কয়রায় সরকারবিরোধী লিফলেট বিতরণের অভিযোগে আওয়ামী লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার তাদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল ও আওয়ামী লীগ কর্মী মহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

কয়রা থানার ওসি ইমদাদুল হক বলেন, মঙ্গলবার দক্ষিণ বেদকাশী আংটিহারায় সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক লিফলেট দেয়ালে সেঁটে দেওয়ার পাশাপাশি বিতরণ করছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় এলাকাবাসীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে সেখান থেকে লিফলেটসহ চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন