আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো ও রূপসা প্রতিনিধি

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা
পুলিশের হাতে স্পটে আটক ঘাতক অশোক ঘোষ। নিহত মাসুম বিল্লাহ (ইনসেটে )- ছবি: আমার দেশ

খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে (৫৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে মহানগরীর ডাকবাংলো মোড়ের বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে এবং র‌্যাবের ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী মিনা কামাল ওরফে ফাটাকেস্টর ছোট ভাই।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িত সন্ত্রাসী অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকবাংলা মোড়ে মাসুম বিল্লাহ অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অশোক ঘোষ নামের এক সন্ত্রাসী পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ছয়-সাতজন সন্ত্রাসী মাসুমকে কন্ট্রাক্ট কিলিং করতে আসে। কে কত পাবে তাদের মধ্যে তা হিসাব করা ছিল। সাতজন মিলে মাসুমকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় ট্রাফিকের একজন ইন্সপেক্টর সন্ত্রাসী অশোক ঘোষকে কোমরে পিস্তল রাখতে দেখে জনগণের সহযোগিতায় আটক করেন।

আসামির কাছে একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। আটক ব্যক্তির কাছ থেকে জানতে পেরেছি, এ অপারেশনে সাতজন ছিল। তাদের বিভিন্ন জনের কাছে নানা ধরনের ধারালো অস্ত্র ও পিস্তল ছিল।

রূপসা প্রতিনিধি জানান, খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ে জনাকীর্ণ মার্কেটের মধ্যে গুলি ও কুপিয়ে মাসুম বিল্লাহ্ নামের এক শ্রমিকনেতাকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ্ রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ও রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি। তিনি রূপসা উপজেলার বাগমারার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে। ঈদের কেনাকাটা করতে তিনি মার্কেটে এসেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন। ফিলিং মিশনে সাতজন ছিল। টাকার বিনিময় এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন তারা।

পুলিশের হাতে স্পটে আটক ঘাতক অশোক ঘোষ। নিহত মাসুম বিল্লাহ (ইনসেটে )- ছবি: আমার দেশ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন