পদ্মা নদীতে ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার

পদ্মা নদীতে ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ উদ্ধার
ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রকি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে ভ্রমণে গিয়ে নৌকা থে‌কে প‌ড়ে নি‌খোঁজ ঝিনাইদহের শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকির (৩০) লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

রোববার সকা‌লে কু‌ষ্টিয়ার কুমারখালী উপ‌জেলার শিলাইদহ ঘাট এলাকা থে‌কে নিখোঁজের ৩৭ ঘণ্টা পর র‌কির লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ভ্রমণে যাওয়া যাত্রীরা জা‌নি‌য়ে‌ছেন, শুক্রবার সকা‌লে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কাতলাগাড়ি ঘাট থেকে ১২৩ জন ভ্রমণকারী নিয়ে এক‌টি বাল্ক‌হেড নৌকা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারের উদ্দেশে যায়। এছাড়াও ওই নৌকাতে মাঝিসহ আরো বেশ কয়েকজন লোক ছিল। মাজার বেড়ানো শেষে রাতে তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছালে ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে নৌকা‌টির ধাক্কা লা‌গে। এ সময় রকি, লিটন, ওহাব নামের তিনজন ছিটকে পানিতে পড়ে যায়। সে সময় স্থানীয়ভাবে লিটন ও ওহাবকে উদ্ধার করতে সক্ষম হলেও রকি নিখোঁজ রয়ে যায়। প‌রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শুক্রবার রা‌তেই ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌপুলিশ যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানিয়েছেন, রকিকে উদ্ধারের জন্য শুক্রবার থে‌কেই নৌ পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কিছু ইউনিট কাজ করেছে। কিন্তু তীব্র স্রো‌তের কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হ‌য়ে‌ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন