চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে সড়ক বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এসময় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার সকালে চুয়াডাঙ্গা-ঢাকা মহাসড়কের চৌরাস্তা মোড়ের উভয় পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এর মধ্যে এক ফল ব্যবসায়ীকে এক হাজার এবং অন্য এক ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, চৌরাস্তা মোড়ের আশপাশে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে ব্যস্ততম এ মোড়ে প্রায়ই যানজটের সৃষ্টি হতো। এর আগেও একাধিকবার এসব স্থাপনা উচ্ছেদ করা হলেও কিছুদিন পর আবারও অবৈধভাবে দোকানপাট বসানো হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আসিফ মাহমুদ। এ সময় সড়ক বিভাগ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

