দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের হাতিভাঙ্গা গ্রামের দুধের ছানা ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যায় দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরের অদূরে হাসিনা মার্কেটের কাছে দামুড়হুদা-চুয়াডাঙ্গা

সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৫০) দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের হাতিভাঙ্গা গ্রামের মরহুম আলী বক্সসের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক পেশায় দুধের ছানা ব্যবসায়ী। মোটরসাইকেলে বিভিন্ন হোটেলে ছানা বিক্রির জন্য চুয়াডাঙ্গায় গিয়েছিলেন। বিক্রি শেষে বাড়ি ফেরার পথে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে হাসিনা মার্কেটের কাছে বিপরীত দিক থেকে আসা লেগুনার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন