শেরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে

শেরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে

শেরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার শেরপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন— কসবা বারেক পাড়া মহল্লার মো. মহসিন আলীর ছেলে মো. মাহাবুব হাসান মাহিম (১৯), সদর উপজেলার মনকান্দা গ্রামের আলমাস মিয়ার ছেলে মো. এনামুল হক (৫৮), মীরগঞ্জ মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে মো. জাকারিয়া তপু মিয়া (২৭), কসবা মোল্লাপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে মো. সজিব মিয়া (২৬), মীরগঞ্জ মহল্লার মৃত জামানের ছেলে মো. মারুফ (২২), সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আলমের ছেলে ফাহিম আহম্মেদ (১৯) এবং কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে মো. ইয়াছিন আরাফাত (১৯)।

শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন স্থানে সরকারবিরোধী কর্মকাণ্ড এবং শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালিয়ে আসছিলেন। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন