বকশীগঞ্জে নিজ ঘরে তরুণের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

বকশীগঞ্জে নিজ ঘরে তরুণের রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘর থেকে সবুজ আলম (১৭) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার লাশা উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত সবুজ আলম ওই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সবুজ আলম মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। মাদকের টাকা নিয়ে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও জানান স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে নিজ ঘরে হঠাৎ অসুস্থ হয়ে ছটফট করতে থাকেন সবুজ। একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরে সবুজকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, তরুণের লাশ উদ্ধার করা হয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন