উঠানের গর্তে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

উঠানের গর্তে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাড়ির উঠানের গর্তে জমে থাকা পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত ইয়ামিন ওই এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটির মা রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় ইয়ামিন বাড়ির উঠানে খেলছিল। বাড়ির কাজের জন্য মাটি কাটায় উঠানে সৃষ্টি হওয়া একটি গর্তে পানি জমে ছিল। খেলতে খেলতে একপর্যায়ে শিশুটি ওই গর্তে পড়ে যায়। কিছুক্ষণ পর উঠানের গর্ত থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন