নেত্রকোণার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্যালয়ে। এতে আসবাবপত্র, ব্যানার, চেয়ার-টেবিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। তাদের প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
চিরাম ইউনিয়ন বিএনপির নেতা জহিরুল ইসলাম বলেন, ‘এটি একটি নক্কারজনক ও পরিকল্পিত ঘটনা। আমরা এই অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে কে বা কারা জড়িত, তা বলা যাবে। এ ছাড়া এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

