জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মাদক সেবন করায় দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
বুধবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের কারাদণ্ড প্রদান করেন।
তারা হলেন দেওয়ানগঞ্জ পৌর এলাকার ডালবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাহেব আলী (২৫) ও একই উপজেলার বাসিন্দা জমসেদ আলীর ছেলে শাহা আলী (২৮)।
জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় মাদক সেবন করার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

