কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

জেলা প্রতিনিধি, জামালপুর

কারাবন্দি আ.লীগ নেতাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

কারাবন্দি আওয়ামীলীগ নেতা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জিয়াউল হককে (৬৭) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় অসুস্থ্য জিয়াউল হকের মৃত্যু হয়। জিয়াউল হকের বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হরিদ্রাটা গ্রামে।

ডায়াবেটিস ও কিডনি রোগে আক্রান্ত জিয়াউল হক জামালপুর জেলা কারাগারে অসুস্থ্য হয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে অবস্থার অবনতি হলে জিয়াউল হককে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

জিয়াউল হক দিগপাইত ডিকে উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালে বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত দুদকের মামলায় ১৫ জানুয়ারি পুলিশ গ্রেপ্তার করে জেল হেফাজতে পাঠায়।

জিয়াউল হকের পরিবারের দাবি চিকিৎসা অবহেলায় মৃত্যু হয়েছে।

জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা জিয়াউল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কারাগারে আসামি জিয়াউল হকের চিকিৎসায় অবহেলার অভিযোগ সঠিক নয়। কারাগারের অভ্যন্তরে দায়িত্বরত চিকিৎসক চিকিৎসা দিয়েছে বলে তিনি দাবি করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন