দেওয়ানগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দেওয়ানগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী জিঞ্জিরাম নদীতে ভেসে আসা অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ থানার পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার সানন্দবাড়ি এলাকার মুকিরচর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার সকালে জিঞ্জিরাম নদে উজান থেকে একটি লাশ ভেসে আসে। লাশটি পানিতে ভেসে এসে মুকিরচর হাফেজের মোড় এলাকায় পৌঁছালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে দুপুরের দিকে সানন্দবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ও বাহাদুরাবাদ ঘাট নৌ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, জিঞ্জিরাম নদী থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বাহাদুরাবাদ নৌ থানার পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন