চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

চুয়াডাঙ্গায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আকিব নামের ওষুধ কোম্পানির বিক্রিয় প্রতিনিধি নিহত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা শহর থেকে একটু দূরে ঘোড়ামারা ব্রিজের সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে। রাতে ঝড়-বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহননের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত এ ব্যক্তির পকেটে পাওয়া ভিজিটিং কার্ডে নাম লেখা আকিব হোসেন। ভিজিটিং কার্ড থেকে ধারণা করা হচ্ছে তিনি বেনহাম ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ঝড়-বৃষ্টির সময় তিনি পূর্বাশা পরিবহনের চাপায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সদর হাসপাতালে মর্গে রাখা আছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন