জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম (২৮) এবং একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)। তবে রুবেল মিয়ার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম নলছিয়া এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

