কেন্দুয়ায় অটোরিকশাসহ ৩২ বস্তা সার জব্দ

কেন্দুয়ায় অটোরিকশাসহ ৩২ বস্তা সার জব্দ

নেত্রকোনার কেন্দুয়া থেকে তাড়াইলে পাচারের সময় ৩২ বস্তা ডিএপি সারসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে চিরাং-তাড়াইল সড়কে স্থানীয়রা অটোরিকশাটি আটক করেন। এ সময় চালক পালিয়ে যান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

স্থানীয় কৃষকদের অভিযোগ, চাহিদামতো সার না পেয়ে তাদের তা বাড়তি দামে কিনতে হচ্ছে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার কিছু ডিলার অন্য উপজেলায় বিক্রি করে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ৩২ বস্তা ডিএপি সার জব্দ করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন