আরব দলগুলোর সঙ্গে কি জোট গড়বে ইসরাইলের বিরোধী শিবির

আরব দলগুলোর সঙ্গে কি জোট গড়বে ইসরাইলের বিরোধী শিবির

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে সমান আসন পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এবং দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট।

রাজনৈতিক বিশ্লেষক ও ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাবিষয়ক বার্তা সংস্থা এপির সাবেক সম্পাদক ড্যান পেরির মতে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সম্পর্ক এড়িয়ে চলা আইজেনকোটের বিরোধী জোটের জন্য কঠিন হবে।

বিজ্ঞাপন

পেরি আলজাজিরাকে বলেন, বিষয়টি বেশ জটিল ও বিব্রতকর। নেতানিয়াহুর সাবেক সমর্থকদের নিজেদের দিকে টানতে গিয়ে বিরোধী জোট প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আরব-ইসরাইলি দলগুলোর ওপর নির্ভরশীল কোনো সংখ্যালঘু সরকার গঠন করবে না। অথচ দল দুটি নির্বাচনে অসাধারণ সাফল্য পেয়েছে।

তিনি বলেন, ‘বিরোধী জোট শেষ পর্যন্ত এই প্রতিশ্রুতি রক্ষা করবে, এটা বিশ্বাস করা কঠিন ।’

পেরির মতে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকোটের শিবির ও আরব দলগুলোর মধ্যে যে তীব্র আগ্রহ রয়েছে, তা অন্য সব বিবেচনাকে ছাপিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে যদি তারা একসঙ্গে কাজ করার কোনো পথ খুঁজে না পায়, তবে তা হবে রাজনৈতিক অদক্ষতার এমন এক নজির, যা আমি খুব কমই দেখেছি।

সূত্র: আলজাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন