রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল

রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল
ছবি: আমার দেশ

বিএনপির নেতা এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী করায় জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা যুবদল।

শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের আজাদ ডাক্তার মোড় থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় যুবদলের নেতাকর্মীরা এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে তমালতলা মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান, জেলা বিএনপি নেতা শওকত জামান, শ্রমিক দল নেতা শামীম হোসেন মঙ্গল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান রতন, ইকরামুল হোসেন মানিক, আমজাদ হোসেন সুজন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন