মুজিবুর রহমান এমপি

শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

শুক্রবার সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোদাগাড়ী পৌর ও উপজেলা শাখার উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় পরিণত হয়। সেখানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো শ্রমিক সমাজ। তাদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

মুজিবুর রহমান আরো বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বন্ধ কল-কারখানা চালু, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির ওপর তিনি জোর দেন। পাশাপাশি ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেখানে শোষণ ও বৈষম্যের কোনো স্থান থাকা উচিত নয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, জেলা সভাপতি অধ্যাপক কামরুজ্জামান এবং উপজেলা আমির নোমায়ন আলী মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...