রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বুকে ব্যথা নিয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সংসদ সদস্যের একান্ত সচিব অলিউল্লাহ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
অলিউল্লাহ মাসুম জানান, বৃহস্পতিবার ভোরছটার দিকে সংসদ সদস্য বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে সংসদ সদস্যের ইসিজি প্রতিবেদন নরমাল এসেছে এবং অন্যান্য সকল পরীক্ষার ফল স্বাভাবিক রয়েছে। তিনি এখন সুস্থ ও শঙ্কামুক্ত আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

