বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের সহযোগী সন্ত্রাসী হৃদয় ব্যাপারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার শহরের উত্তর চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক হৃদয় (৩২) ওই এলাকার মৃত আলম ব্যাপারীর ছেলে।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার আমার দেশকে জানান, আসামি হৃদয় বিগত সরকারের সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে।
ওই সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে সে অত্র এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, জমি দখল, বালি সিন্ডিকেট, মাদক ব্যবসা, সুদের কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ ১০টির অধিক মামলা আছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের এ কর্মকর্তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

