আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, বগুড়া

যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

রংপুর-ঢাকা মহাসড়ক পথে যাচ্ছিল বিপুল পরিমাণ মাদকের চালান। যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নতুন মোড়কের ৬০ বোতল ফেয়ারডিল, ২ বোতল এস্কাফ ও ২৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। হাতেনাতে গ্রেপ্তার তিন মাদক কারবারিকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। মঙ্গলবার যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য ফেয়ারডিল ও এস্কাফ নিয়ে দিনাজপুর থেকে ঢাকার পথে রওনা দেয় একজন কারবারি। গোপন তথ্যের ভিত্তিতে এদিন রাতে শেরপুর উপজেলার সনকা এলাকার নাবিল হাইওয়ে রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। গ্রেপ্তার মামুনুর রশীদ (৪৫) দিনাজপুরের কোতোয়ালী পশ্চিম রামনগর এলাকার ওয়াহেদুল করিমের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বুধবার সকালে শেরপুর উপজেলার হামছাপুর গ্রামস্থ একটি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের ওপর পৃথক মাদক-বিরোধী অভিযান চালানো হয়। কুমিল্লা থেকে বিশেষ কায়দায় ২৯ কেজি গাঁজা নিয়ে দুই কারবারি ঠাকুরগাঁও যাচ্ছিল।

গ্রেপ্তারকৃতরা- কুমিল্লা সদর-দক্ষিণ ভাটরা জংগলপুর এলাকার সুমন মিয়া (২৮) এবং নীলফামারী সদরের শটিপাড়ার সাইফুল ইসলাম (২৭)। পৃথক অভিযানে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...