কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু
ট্রাক্টর উল্টে অমিত হাসান নিহত। ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হালচাষের কাজে ব্যবহৃত ট্রাক্টর উল্টে অমিত হাসান (২৪) নামে এক চালক নিহত হয়েছেন।

৬ সেপ্টেম্বর রোববার রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়কে প্রথাব নাথ বাজারসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অমিত হাসান ছয়সূতী পূর্বপাড়া গ্রামের মরহুম কামাল মিয়ার বড় ছেলে।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত হাসান ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করছিলেন। একপর্যায়ে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদী যাওয়ার পথে সড়ক পার হওয়ার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন