বগুড়ায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের সাতমাতায় জিয়া সাইবার ফোর্স জেলা শাখা উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ রাশেদ জিয়া সাইবার ফোর্স সোনাতলা উপজেলা শাখার সভাপতি ও পাকুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি।

সংগঠনের জেলার সভাপতি মো. মোসলেম উদ্দিন স্বপন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মো. মোশারফ হোসেন চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, জিয়া সাইবার ফোর্স রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরা খান, জেলার সাধারণ সম্পাদক ফরিদুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক আবু নাঈম, সোনাতলা উপজেলার সহ-সভাপতি পিন্টু মন্ডল, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, প্রচার সম্পাদক শাওন মিয়া, মহিলা দল নেত্রী নাসরিন আক্তার চৈতি, যুবদল নেতা বাবুল মিয়া, ছাত্রদল নেতা আল-আমিন সনি প্রমুখ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন চৌধুরী বলেন, রাশেদ ছিলেন শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তিনি গত ১৫ বছর শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন পর্যন্ত রাশেদ সোনাতলা উপজেলায় আন্দোলন চালিয়ে গেছেন। আমি তার হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই। দ্রুত সময়ের মধ্যে রাশেদ হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য: পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাটালুর মারধরে আহত হন রাশেদ। এরপর শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন