পত্নীতলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)

পত্নীতলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
ছবি: আমার দেশ

নওগাঁর পত্নীতলা উপজেলায় চলমান ফুটবল বিশ্বকাপ উদযাপন উপলক্ষে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলা সদরের নজিপুর পাবলিক মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

উপজেলার বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। এ সময় তারা ব্রাজিলের পতাকা ও দলীয় প্রতীক হাতে নিয়ে প্রিয় দলের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেন।

আয়োজকেরা জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকদের একত্রিত করা এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

তারা আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি এবারের বিশ্বকাপে ব্রাজিল দল চ্যাম্পিয়ন হয়ে কাপ জয় করবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন