এই দেশে দিল্লির তাঁবেদারি চলবে না: সারজিস

স্টাফ রিপোর্টার, বগুড়া

এই দেশে দিল্লির তাঁবেদারি চলবে না: সারজিস
ছবি: আমার দেশ

গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ণ না করলে এই সরকারের পরিণতি পতিত ফ্যাসিস্ট সরকারের মতোই হবে। এই দেশ দিল্লির তাঁবেদারিতে চলবে না। শহীদ হাদির রক্ত বৃথা যেতে দেব না। জনাব তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বগুড়ার মানুষও গর্ব করতে পারে বাংলাদেশের মানুষও গর্ব করতে পারে।

কিন্তু স্পষ্ট করে একটি কথা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু আপনি আপনার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই, আপনি আপনার যোগ্যতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হন নাই। ১৭ বছর পর আপনি যখন দেশে আসেন দেশের মানুষ যখন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় দিয়েছে, যখন তাদের সামনে মেজর জিয়াউর রহমানের মুখখানি ভেসে উঠেছে, তাদের মুখের দিকে চেয়ে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে।

বিজ্ঞাপন

আপনি যদি এই আমানত রক্ষা করতে পারেন, তাহলে জনগণ আগামীতে ভোট পাবেন। যদি আমানত রক্ষা করতে না পারেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারেন, আগামীতে ধানের শীষ তথা বিএনিপকে জনগণ ভোট দিবে না- উপরোক্ত কথাগুলো বলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠন (উত্তরাঞ্চল) সারজিস আলম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সারাদেশে পদযাত্রা ও পথসভা উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এনসিপি আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই মঙ্গলবার বিকেলে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের অ্যাম্বাসেডর ইজাজ আল ওয়াসী জ্বীম-এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, যুগ্ম মুখ্য সংগঠক সাদিক মাহাদী, জেলা এনসিপির আহবায়ক এমএসএ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, এনসিপির দুপচাঁচিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী ও এনসিপি মনোনীত দুপচাঁচিয়া পৌরসভার মেয়র প্রার্থী আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এদিকে বগুড়া শহরের নির্ধারিত পদযাত্রা কর্মসূচি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। নেতৃবৃন্দ শহরে কবি নজরুল ইসলাম সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। সাতমাথায় পৌঁছে তাদের একটি বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...