চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার আলিম নগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে দুই শিক্ষার্থীসহ তিনজন।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন, সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬) ও ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। নিখোঁজ দুই জনই সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। অপরদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নাম মো.সাকিরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। তিনি পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই জনই সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধুসহ তারা দুজন চরবাগডাঙা ইউনিয়নের পদ্মা নদীর আলিম নগর ঘাটে গোসল করার এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের দেখে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে খবর পেয়ে যোগ দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, পদ্মায় গোসল করার সময় দুই শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ রয়েছে এছাড়া মহানন্দা নদীতে রাবার ড্যামের পাশে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়। ওসি বলেন, ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা তাদের উদ্ধার তৎপরতা চলছে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

