আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা হত্যা মামলায় দুই আসামি কারাগারে

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা হত্যা মামলায় দুই আসামি কারাগারে

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বিষয়টি মামলার বাদী অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১২ টার দিকে আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন চাইলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন।

কারাগারে প্রেরণকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এজাবুল হক বুলি ও মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম ওরফে মাইনুল মেম্বার।

মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ বলেন, এজাবুল হক বুলি, মাইনুল ইসলাম ও ইব্রাহিম আলী শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলার আসামি। তারা হাইকোর্ট থেকে আগাম জামিনপ্রাপ্ত ছিলেন। তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ০৪ ও ০৫নং আসামি এজাবুল হক বুলি ও মাইনুল মেম্বার চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া ০৬ নং আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম আলী অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন