আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ধর্ষক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ধর্ষক গ্রেপ্তার
ছবি: আমার দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধু ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে।

ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে মামলা করলে পুলিশ ধর্ষক এশার আলীকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

জানা গেছে, (৪ মার্চ বুধবার) শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের এক গৃহবধূ সকালে করতোয়া নদী থেকে পানি আনতে যায়। এ সময় একই গ্রামের এশার আলী (৪০) গৃহবধূকে একা পেয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।

পরে ওই গৃহবধূ বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তারা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এশার আলীকে গ্রেপ্তার করে। এরপর তার মোবাইল ফোন জব্দ করে।

স্থানীয় ইউপি সদস্য শাহাদৎ হোসেন জানান, ঘটনাটি ঘটনার পর আমরা এশার আলীকে আটক করে পুলিশে সোপর্দ করি।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, নদী থেকে ভোরে পানি আনার সময় এক গৃহবধুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানার পর বেলা ১১টার দিকে ধর্ষক এশার আলীকে গ্রেপ্তার করা হয়ে । এ ঘটনায় গৃহবধূ নিজেই বাদী হয়ে এশার আলীকে আসামি করে মামলা করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন