চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিনজনের মৃত্যু
দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয়রা। ছবি: আমার দেশ।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ এক পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃতরা হলেন—বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন ও তার মেয়ে মিম। মিম এলবিসি আইডিয়াল গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ও বারঘোরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

হারুনুর রশীদ জানান, সকালে বাড়িতে থাকা একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়ে ছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তিন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন