চাঁপাইনবাবগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে জ্যোতি কর্মকার নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জ্যোতি ওই এলাকার নয়ন কর্মকারের মেয়ে।
এ তথ্য নিশ্চিত করেছেন ২৫০ বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক আব্দুল কাদের। পরিবারের বরাত দিয়ে চিকিৎসক আব্দুল কাদের বলেন, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল এলাকা থেকে সাপে কাটা এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
বিজ্ঞাপন
আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পরে হাসপাতালে নিয়ে আসায় পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটি মৃত অবস্থায় পাওয়া যায়। তবে স্থানীয়দের অভিযোগ, সাপে কাটার পরে শিশুটিকে প্রথমে গ্রামে ঝাড় ফুঁক করা হয়। সেখানে শিশুটির চিকিৎসা অবহেলায় মৃত্যু হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

