আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন ব্যারিস্টার পুতুল

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন ব্যারিস্টার পুতুল
ছবি: আমার দেশ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন কেন্দ্রীয় কমিটি থেকে। লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ পাপ্পুসহ তার ঘনিষ্ঠজনেরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিজয়ী হন।

বিজ্ঞাপন

আসনটিতে মোট ভোট পড়েছে ২ লাখ ৭২ হাজার ৩৫৫টি। এর মধ্যে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ধানের শীষ প্রতীকে ভোট পান ১ লাখ ২ হাজার ১৯৭, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পান ৮৯ হাজার ৪৩১, স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কলস প্রতীকে ভোট পান ৭২ হাজার ৮৮৭।

উল্লেখ্য, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের কন্যা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন