রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের নির্বাচনি আসনে সংসদ নির্বাচনকে সামনে রেখে কাল দুপুরে গোদাগাড়ীর মহিশালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সেখানে তিনি বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। মঙ্গলবার সকাল থেকেই মহিশালবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে মঞ্চ নির্মাণসহ জনসভার সার্বিক প্রস্ততি কার্যক্রম শুরু হয়েছে।
ও ১১ দলীয় জোট নেতা ও জামায়াতের আমিরের গোদাগাড়ীতে আগমন এবং নির্বাচনি জনসভাকে সফল করতে এরই মধ্যে দলের পক্ষ থেকে সব রকম প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। দলের বিপুলসংখ্যক নেতাকর্মী সারারাত মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত থেকে জনসভার সার্বিক প্রস্ততির কাজ দেখাশোনা করেছেন।
জনসভায় সভাপতিত্ব করবেন রাজশাহী জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল খালেক। এছাড়া ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা জনসভায় বক্তব্য দেবেন বলে জামায়াতে ইসলামির পক্ষ থেকে জানানো হয়।
রাজশাহী জেলা জামায়াতের আমির বলছেন, ডা. শফিকুর রহমানের এই আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গোদাগাড়ীবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। জনসভায় দেশ ও জাতির চলমান সংকট, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা, সুশাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হবে।
গোদাগাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির নোমায়ন আলি মাস্টার বলেন, দীর্ঘদিন পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশায় মানুষ মুখিয়ে আছে। এই জনসভা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে। তিনি সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জনসভাকে সফল করার আহ্বান জানান।
একই সঙ্গে প্রশাসনের দায়িত্বশীল মহলের প্রতি জনসভায় আগত নেতৃবৃন্দ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সহযোগিতা করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

