বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। ভদ্রলোক করে না। আজকে আমরা একটু ঢিলা দিয়েছি। শুনেছি আওয়ামী লীগের সেই হাস্তান-মাস্তানরা বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। এই দলটা শুধু ১৭ বছরে ক্ষতি করে নাই। দেশের জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ ক্ষতি করে আসছে। আওয়া লীগ যখনই ক্ষমতায় আসে ক্ষতি করে। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেকে আত্মাহুতি দিয়েছেন। যে আত্মাহুতির মাধ্যমে আজ আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। মানুষ মন খুলে ভোট দিতে পেরেছে। একটি অবাধ ও সুষ্ট নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষণ সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের ৭১-৭৫ তাঁতীরা সুতা পাইতো না। সুতা পাইতো ঐ এলাকার হাস্তান-মাস্তানরা। তাঁতীদেরকে বেশি দামে সুতার গাইড কিনতো হতো। তার পর আবার খাজনা দেওয়া লাগতো। যখন বাংলাদেশের কেউ এসব ব্যবসায় নামেনি তখন আমি নেমেছি।
মন্ত্রী আরো বলেন. সুষ্ট নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে। বিএনপি সরকার গঠন করেছে। আমাদের নেতা তারেক রহমান লিভারাল হয়েছেন। তিনি দেশকে ভালো বাসেন, দেশের মধ্যে বিভক্তি চান না। একটা ঐক্য করতে চান। আমরা যুদ্ধাবস্থা মনে করে দেশটাকে উঠানো চেষ্টা করছি। সেখানে পার্টির লোকের ভূমিকা থাকবে না তা তো হবে না।
প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, আপনাকে নির্যাতন করে যারা কোমর ভেঙে দিয়েছিল তাদেও উপর প্রতিশোধ নিবেন না. আপনার মা উপর যারা জুলুম করেছে তাদের উপর প্রতিশোধ নিবেন না, তিনি বলেছেন আমার মা যদি বেঁচে থাকতো তাহলে আমার মা বলতো ওদের কাজ ওরা করেছে তোমার কাজ তুমি করো। এটি হলো জিয়াউর রহমানের পরিবারের শিক্ষা।
নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, মানুষের উন্নয়ন করাইতে হবে এবং নিজের দলটাকে সু-সংগঠিত করতে হবে। কি পেলাম, কি পেলাম করলে রাজনীতি হয় না, রাজনীতি হয় কি দিলাম, কি দিলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এমপি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

