মাহে রমজানের আগমনকে স্বাগত জানিয়ে তানোরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে র্যালিটি উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্রের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোল্লাপাড়া বাজার ও থানা মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা সেক্রেটারি আব্দুল মমিন, সাবেক জেলা সভাপতি রমজান আলী, তানোর পূর্ব শাখার সভাপতি তহিদুল ইসলাম, তানোর দক্ষিণ শাখার সভাপতি রাফিউল ইসলামসহ অন্য নেতারা। তারা শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের উদ্দেশে রমজানের তাৎপর্য, আত্মসংযম, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতি ও নেতারা বলেন, রমজান কেবল উপবাসের মাস নয়, এটি মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং অসহায়দের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। র্যালির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

