রাজশাহীতে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় মহানগরীর আলুপট্টি মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন। আওয়ামীলীগের পথেই বিএনপি হাঁটছে জানিয়ে সারাদেশে চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং সহিংসতার অভিযোগ আনেন তারা।
সমাবেশে এনসিপির মূখ্য সংগঠন (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, রাজশাহী শহর ছিল জুলাই আন্দোলনের অন্যতম রণক্ষেত্র। কিন্তু জুলাই আন্দোলনের দুই বছর অতিক্রম হলেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার সাড়ে চার মাস অতিক্রম করেছে। এখানে আমরা একশটি ভুল ধরতে পারব। সাড়ে চার মাসে বিএনপি ৭০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। ব্যাংক খাতে কাদের বসানো হয়েছে, তা আপনারা সবাই জানেন। আবারও সব সেক্টরে স্বজনপ্রীতি চালু হয়েছে। খাল খননের নামে নেতাকর্মীরা যেভাবে লুটপাট করছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন?
তিনি আরও বলেন, শেখ হাসিনার কাছে যেভাবে মাথা নত করিনি, আগামীতে পুরোনো কোনো বন্দোবস্তের কাছেও মাথা নত করব না। বিএনপি যে নীতিতে চলছে, তাতে আগের থেকে আলাদা কিছু দেখছি না। আলাদা শুধু এটুকুই, আগে ছিলেন নারী প্রধানমন্ত্রী, এখন পুরুষ প্রধানমন্ত্রী। ধানের শীষে ভোট না দেওয়ায় অনেকে ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত হচ্ছেন। বিএনপি কি ধানের শীষের সরকার, নাকি পুরো বাংলাদেশের সরকার?
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ বলেন, বিএনপি সরকার বারবার বলছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কিন্তু আমরা মনে করি, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন মানে আওয়ামী লীগের কায়দা ফিরে না আসা। জুলাই বাস্তবায়ন মানে সচিবালয় থেকে শুরু করে এস আলমের মতো দুর্নীতি ফিরে না আসা। বিএনপির ভাইয়েরা মুখে মুখেই জুলাই চেতনাকে ধারণ করেন। তারা বাংলাদেশে জুলাই চেতনাকে নস্যাৎ করার পাঁয়তারা করছেন। বিএনপি সরকারকে অনুরোধ করব, আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া মানে জুলাই চেতনাকে অস্বীকার করা। আমরা আর হাসিনা যুগের বাংলাদেশ দেখতে চাই না।
সমাবেশে এনসিপির যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, পূর্ববর্তী বিএনপি সরকারের সময়ে যেমন খাম্বা ছিল কারেন্ট ছিল না, বর্তমানেও একই অবস্থা তৈরি হয়েছে। খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই। জুলাই আন্দোলন লন্ডন কিংবা সিলেট থেকে হয়নি, বাংলাদেশে জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে মুক্ত করেছে। তাদেরকে ছলিম বুজ দিয়ে পার পাবেন না।
বিএনপিকে হুঁশিয়ারী দিয়ে তিনি বলেন, আগেও তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বিলোপের কারণে জনগণ বিএনপিকে ক্ষমতা ছাড়তে বাঁধ করেছিল। এখনও যদি জুলাই সনদ মোতাবেক তত্বাবধায়ক সরকার গঠন না করা হয় তাহলে জনগণ কি করতে হবে সে পদ্ধতি জানে।
সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন নারী শক্তির আহ্বায়ক ও এনসিপির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম-সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয়, রাজশাহী জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

