নিয়ামতপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

নিয়ামতপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে অনুকূল মহন্ত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অনুকূল মহন্ত ওই গ্রামের পাতু মহন্তের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের মাঠে জমি থেকে ধানের তোলার সময় তার উপর বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন