চরাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে একটি পৃথক দিয়াড় উপজেলা গঠন করা হবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, উন্নত চিকিৎসাসেবা, শিক্ষার সুযোগ সম্প্রসারণসহ সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে দিয়াড় অঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে একটি পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় তিনি চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক দুরুল হোদা, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সুন্দরপুর ইউনিয়ন আমির দেলোয়ার হোসেন ও সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিন প্রমুখ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

