আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধামইরহাটে বৃদ্ধের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

ধামইরহাটে বৃদ্ধের লাশ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় ফসলের মাঠ থেকে জাহেদুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার উপজেলার আড়ানগর ইউনিয়নের কানাই কাশিম্বি বাজার এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। জাহেদুল ইসলাম পার্শ্ববর্তী কাজিপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান জানান, ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সে রাস্তা থেকে নিচে মাঠে নামলে হয়তো স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়।

ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন