বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে দুই শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত ইজাদ (২ মাস) ও ইহান (৪) রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার প্রকৌশলী আকিব হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় গুরুতর আহত প্রকৌশলী আকিব হোসেন (৩৫), তার স্ত্রী এমি খাতন (৩২), মা কণা বেগম (৬০)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, রাজশাহীতে ঈদ শেষে বৃহস্পতিবার দুপুরে ওই প্রকৌশলী একটি মাইক্রোবাসে সপরিবারে ঢাকায় ফিরছিলেন। মাইক্রোবাসে ওই প্রকৌশলী চালকের পাশের আসনে শিশু সন্তানকে কোলে ও অপর সন্তানকে পাশে বসিয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে বড়াইগ্রামের চকপাড়া এলাকায় একটি আমবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইহান মারা যায়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন