আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পতাকা উত্তোলন, জব্দ করল পুলিশ

জেলা প্রতিনিধি, নওগাঁ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পতাকা উত্তোলন, জব্দ করল পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী নওগাঁ শহরে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে স্লোগান দিয়েছেন। ভোরবেলায় সংঘটিত এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার ভোরে শহরের সরিষাহাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন কয়েকজন নেতাকর্মী। এ সময় তারা দলীয় ও জাতীয় পতাকা টানিয়ে স্লোগান দেন। পরে পতাকা রেখে সেখান থেকে কেটে পড়ে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আরো পাঁচ নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হলে ঘটনাস্থলে গিয়ে জাতীয় ও দলীয় পতাকা জব্দ করে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ‘ভোরে রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা টানিয়ে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পতাকাগুলো জব্দ করেছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন