চাঁপাইনবাবগঞ্জ সদরে পৃথক বজ্রপাতে এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পৌর এলাকা ও ইসলামপুর ইউনিয়নে বজ্রপাতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন।
জানা গেছে, বিকেল চারটার দিকে ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. বাবুর ছেলে মো. মিরাজ বাগানে আম প্যাকিংয়ের কাজ করছিল। এ সময় বজ্রপাতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিকেল ৩টার দিকে পৌরস এলাকার শিয়ালা কলোনি গ্রামে নিজ বাড়ির পাশে অবস্থান করার সময় বজ্রাঘাতের শিকার হন মুনিরুল ইসলাম । তিনি ওই গ্রামের মঙ্গল হোসেনের ছেলে। আত্মীয়স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ওসি জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

